মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফের আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।