শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বান্দরবানে কেএনএফ’র নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪

বান্দরবান, ১৭ মে, ২০২৪  পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র‌্যাব।
আজ শুক্রবার র‌্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান ক্ষুদে বার্তায় জানান, আকিম বমকে লাইমী পাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তিনি জানান, কুকি-চিনের এই সমন্বয়ক দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।