বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাদামের লাচ্ছি তৈরির রেসিপি।

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মার্চ, ২০২৪

 

খুব গরমে যেসব পানীয়ের কথা না বললেই নয় সেগুলোর মধ্যে একটি হলো বাদামের লাচ্ছি। বিশেষ করে রমজান মাসে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি যেন সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর করে। তাই রমজানের বিশেষ আয়োজনে রাখতে পারেন বাদামের লাচ্ছি।

সারাদিন রোজা রাখার পর বাদামের এই লাচ্ছি আপনার শরীরের পুষ্টি মেটাবে। বাদাম শরীরের জন্য খুবই উপকারী, তা সবারই কমবেশি জানা আছে। অন্যদিকে দই শরীর ঠান্ডা রাখে। গরমে দই খেলে শরীর আর্দ্র থাকে। আর এ পানীয়ের মূল উপদান হলো দই। বাদাম আর দইয়ের মিশ্রণে খুবই সুস্বাদু লাচ্ছি তৈরির রেসিপি জেনে নিন-

১. ঠান্ডা দুধ ১ লিটার

২. পেস্তা, কাজু বা কাঠবাদাম কুচি ১ কাপ

৩. মধু বা চিনি স্বাদমতো

৪. বরফ কুচি ১ কাপ ও

৫. জাফরান কয়েক টুকরো।

পদ্ধতি

প্রথমে পেস্তা, কাজু বা কাঠবাদাম ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ব্লেন্ডারে।

এবার ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাদামের লাচ্ছি। ব্যাস খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল বাদামের লাচ্ছি।

তৈরির পর ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে উপরে জাফরান বা বাদাম কুচি ও বরফ ছড়িয়ে পরিবেশন করুন।