বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন কারাবন্দি ২৩ ভারতীয় জেলে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস ৮ দিন পর মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২৭ জনুয়ারি) দুপুর ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভারতীয় জেলেদের কারা মুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

কারাগারে জেল সুপার মোস্তফা কামাল বলেন, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেওয়া হয়েছে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জানা য়ায়, আগমী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে এদেরকে হস্থান্তর করা হবে।