বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

নানা কর্মসূচির মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন করবে সরকার।

সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।দিবসটির মূল প্রতিপাদ্য ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।

‘বাংলা ইশারা ভাষা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।