বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম। তিনি বর্তমানে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত একটি জাতীয় সংস্থা। এটি খাদ্যের উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় বৈজ্ঞানিক মানদণ্ড অনুসারে নিরাপত্তা নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে থাকে।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।