টয়োটা বাংলাদেশ লিমিটেড (টিবিএল), যা টয়োটা টুশো এশিয়া প্যাসিফিক ও টয়োটা টুশো জাপান দ্বারা ১০০% বিনিয়োগকৃত, সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান আশিক চৌধুরী এর সঙ্গে বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বৈঠক করেছে।
বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ি শিল্পের উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতির উপর গুরুত্বারোপ করেন। টিবিএল-এর পক্ষ থেকে জানানো হয়, তারা উদ্ভাবন, দক্ষতা ও দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান যোগাযোগ ও গতিশীলতা খাতে সক্রিয় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী টয়োটা বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিডা বাংলাদেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই বিনিয়োগের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।
উল্লেখ্য, এই বৈঠকটি বাংলাদেশের অটোমোটিভ শিল্পকে আরও উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।