শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

‘বাংলাদেশের খিচুড়ি, চা আর বিরিয়ানির তুলনা হয় না’—ঢাকায় এসে আতিফ আসলাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশের খাবার সম্পর্কে জানতে চাইলে আতিফ আসলাম বলেন, “খিচুড়ি আমার খুবই পছন্দ। আর আপনাদের যে চা আছে, সেটাও দারুণ। এছাড়া বাংলাদেশের বিরিয়ানিরও তুলনা হয় না। পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। কেউ যদি আমাকে চাইনিজ বা থাই খাবার নিয়ে জিজ্ঞেস করে, আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে খাবার খেয়ে দেখুন, তারপর আমাকে বলুন।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অতীতের একটি সংগীত প্রতিযোগিতার স্মৃতিও তুলে ধরেন আতিফ। তিনি বলেন, “রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছিলাম। সেখানেই তিনি ‘ও লাল মেরি’ গানটি গেয়েছিলেন। তিনি অসাধারণ একজন শিল্পী এবং একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।”

বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বলভাবে আতিফ বলেন, “আপনারা সবাই আমার আত্মীয়। আমি আপনাদের পরিবারেরই একজন মনে করি। তবে বাস্তবে এখানে কাজের সূত্রে কিছু পরিচিত মানুষ আছেন, এর বেশি নয়।”

উল্লেখ্য, আগামীকাল বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট। এ আয়োজনে তার সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদললেভেল ফাইভ