বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বর্ষাকালে চুল পড়া বেড়ে যায়? জেনে নিন করণীয়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বর্ষাকাল এলে অনেকেরই চুল পড়া বেড়ে যায়। এসময় চুলের গোড়ায় খুশকি কিংবা ফাঙাল ইনফেকশনের মতো সমস্যাও বেশি দেখা দেয়। এর প্রধান কারণ হলো বৃষ্টির দিনের স্যাঁতস্যাঁতে পরিবেশ। সেইসঙ্গে অনেক সময় বৃষ্টিতে ভেজার পর মাথা না শুকানোর কারণেও এমনটা হয়ে থাকে। চুলের গোড়া না শুকালে খুশকি বা ফাঙাল ইনফেকশন হতে পারে। তাই বর্ষাকালে চুলের যত্নে বিশেষ সচেতন হতে হবে।

বিশেজ্ঞরা বলছেন, বর্ষাকালে চারপাশে আর্দ্রতা বেশি থাকে। যে কারণে আমাদের স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। এর ফলে ভেঙে যেতে পারে চুল। আবার এই আর্দ্রতার কারণেই এছাড়া চুল পড়ার আছে আরও কিছু কারণ। তার মধ্যে একটি হলো পুষ্টির অভাব বা পাকস্থলির সমস্যা। আবার কিছু ভুল অভ্যাসও আপনার চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে এসময় বৃষ্টির পানিতে ভেজা এড়িয়ে চলতে হবে। কখনো ভিজলেও আবার বাড়িতে। এক সময় বৃষ্টির পানি আমাদের জন্য উপকারী ছিল। তবে বর্তমানে দূষণ বৃদ্ধি পাওয়ার ফলে এই পানির উপকারিতা কমে গেছে অনেকটাই। তাই বৃষ্টিতে ভিজলেও আবার গোসল করে নিতে হবে। এতে চুলের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাবেন।