বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বয়কটের প্রভাব পড়ছে, মানুষ আমাকে ভুল বুঝছে : অমি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যখন গোটা বিশ্ব উত্তাল, তখন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠেছে। বিশেষ করে কোমলপানীয় ব্র্যান্ড ‘কোকাকোলা’র বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শ্রেণি পেশার মানুষ। 

কোকাকোলা বিরোধী এই প্রচারণা বন্ধের জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচার করেছে প্রতিষ্ঠানটি। যেখানে দাবি করা হয়েছে, কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়।

সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।‘কোকাকোলা’র এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই কঠোর সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের তোপের মুখে ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা। অন্যদিকে শরাফ আহমেদ জীবন নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

তবুও সাধারণ মানুষের প্রতিক্রিয়া থামেনি। সামাজিক মাধ্যমে কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনের অভিনেতাদেরও বয়কটের ডাক উঠেছে। যার প্রভাব পড়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির উপরে।

কোকাকোলা বা বিজ্ঞাপন সংশ্লিষ্ট না থাকার পরেও তোপের মুখে পড়েছেন অমি। কারণ অভিনেতা শিমুল ও জীবন অমির বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। এছাড়াও শিমুল কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। যে কারণে অনেকেই এই অভিনেতাদের পাশাপাশি অমিকেও বয়কটের ডাক দিয়েছেন।