বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনে বাধা নেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনে বাধা নেই
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার বিরুদ্ধে মনোনয়ন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন।

কাজী রফিকুল ইসলাম পূর্বে দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে স্টে অর্ডার পেয়েছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশের বিরুদ্ধে রিট দায়ের করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। পরে রোববার সকালে পুনরায় এ বিষয়ে শুনানি হয় এবং হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্থগিতাদেশ বাতিল করে রিটটি খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর কাজী রফিকুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত হন। এরপর ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।