বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা: এম রশিদুজ্জামান মিল্লাত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং সাড়ে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই বিমানবন্দর আন্তর্জাতিক ও দেশীয় উড়োজাহাজ চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি কার্গো সুবিধা স্থাপন করা হবে, যাতে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য সহজে রপ্তানি করা যায়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আসবে। বিমানবন্দরকে কেন্দ্র করে পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শনে উপস্থিত ছিলেন।