বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের ফ্রেন্স ইন্টারন‌্যাশনাল স্কুল প‌রিদর্শন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ফ্রেন্স ইন্টারন‌্যাশনাল স্কুল অব ঢাকা (ইএফআই‌ড) প‌রিদর্শন করেছেন বাংলাদেশে নব‌নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

বৃহস্প‌তিবার (২ অক্টোবর) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

ফ্রান্স দূতাবাস জানায়, ফ্রেন্স ইন্টারন‌্যাশনাল স্কুল অব ঢাকা প‌রিদর্শনকা‌লে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া, স্কুলের প্রধা‌ন মো. ক‌রি‌মের সঙ্গে রাষ্ট্রদূতের উষ্ণ আলাপ হয়। উল্লেখ্য, ঢাকায় একমাত্র ফ্রেন্স স্কুল হলো ইএফআই‌ড। সম্প্রতি ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তি‌নি সাবেক রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলা‌ভি‌ষিক্ত হয়েছেন।