বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো শাহীন হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে সাবিয়া এবং চার বছর বয়সী ছেলে সিয়াম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া গভীর পানির গর্তে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।