বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, চারজন দগ্ধ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)। স্বদেশ গুহ নামে পতেঙ্গা থানা এলাকার একজন জানান, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ওই বোটে আগুন ধরে যায়।

এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।