শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ফিলিপাইনে প্রচন্ড গরম ও দেশব্যাপী জিপনি চালকদের ধর্মঘটের কারণে সব সরকারি স্কুলে দুই দিনের জন্য সশরীরে ক্লাশ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির শিক্ষা বিভাগ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

শিক্ষা বিভাগ ফেসবুকে বলেছে, “সর্বশেষ তাপ সূচকের পূর্বাভাস ও দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে, সকল সরকারি স্কুল ২৯ ও ৩০ এপ্রিল অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেবে।”