মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ফিরোজা’র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, পাশের সড়কে নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র নিরাপত্তায় অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে ফিরোজার পাশের মূল সড়কে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ মে) সকালে ফিরোজার সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।

খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে তার বাসভবন ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচল বন্ধ দেখা গেছে। শুধু হেঁটে চলাচল করছে কিছু পথচারী। তবে, অপরিচিত কাউকে সেখানে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পরিষ্কার,পরিচ্ছন্ন করে নতুন করে সাজানো হয়েছে। বাড়ির সামনের অংশে লাগানো হয়েছে নানা রকমের ফুল গাছ।

এদিকে দলীয় প্রধান খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকে ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির শতশত নেতাকর্মী। জাতীয় এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিতে দেখা যাচ্ছেন। তারা বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। তার দেশে ফেরা বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হবে।c