রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ফিরে এসেছি’, মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

খুব সম্ভবত ২৪ ঘণ্টা আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটার স্বাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুই দু’বার হার্ট অ্যাটাক করায় তাকে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। এরপর তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয় রিং, তবুও চিকিৎসকরা বলছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আজ সকাল হতেই সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহবান জানিয়েছেন তামিম। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবন সন্ধিক্ষণে, সেই সময় তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনই একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

তিনি আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’