ফিরেছে বিদ্যালয়ের সৌন্দর্য’ খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা
দুই সপ্তাহ আগেও বিদ্যালয়টির মূল ফটকের দুই পাশে ছিল সবজি ও খাবারের দোকান। সব সময় ভিড় লেগেই থাকত। ভিড় ঠেলে বিদ্যালয়ের ফটক পর্যন্ত যেতে রীতিমতো হিমশিম খেত ক্ষার্থীরা। সেসব দোকান এখন আর নেই। সেখানে টবে লাগানো ফুল ও ফলের গাছ রাখা হয়েছে। স্বাচ্ছন্দে আসা-যাওয়া করছে শিক্ষার্থীরা। পুরান ঢাকার টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের চিত্র এটি।
জানান, স্কুলের সামনে বাজার বসলে সারাক্ষণ যানজট লেগে থাকে। দুর্ঘটনাও ঘটে। ছাত্রীরা উক্ত্যক্তের শিকারও হয়। দোকান সরিয়ে সেখানে টবে লাগানো ফুল ও ফলের গাছ রাখায় স্কুলের সামনের পুরো চিত্রই বদলে গেছে।
ঢাকার ওয়ারী, কাপ্তানবাজার, যাত্রাবাড়ী ও দনিয়া এলাকার পাঁচটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোর সামনের ফুটপাতে আগে দোকানপাট ছিল। সেসব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। আবার যাতে দোকান না বসে, সে জন্য টবে লাগানো ফুল ও ফলের গাছ রেখেছে পুলিশ।
গত দুই সপ্তাহে প্রায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। বলছে, পর্যায়ক্রমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের ফুটপাত থেকেও দোকানপাট সরিয়ে দেওয়া হবে।
ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ে দুই হাজারের মতো শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল ঘেঁষে দীর্ঘদিন দোকানপাট ছিল।
অনেকবার উদ্যোগ নিয়েও দোকান সরানো যায়নি। বিরক্ত হয়ে প্রায় পাঁচশ অভিভাবক মিলে দোকানপাট সরিয়ে দিতে সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদনও করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে পুলিশের উদ্যোগে এ সমস্যার সমাধান হয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আর কখনোই দোকান বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকেও দোকানপাট সরিয়ে দেওয়া হবে। কেউ দোকান বসানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে
ডিএমপি নিউজ