বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফাইনালে দলের সঙ্গে যোগ দিলেন সাব্বির

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে। দুই ফাইনালিস্ট লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। টস জিতে শুরুতে লিটনদের ব্যাটিংয়ে পাঠিয়েছে শান্তরা। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ফাইনালের একাদশে ধূমকেতু দল থেকে বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে জায়গা পেলেন সামিউন বশির রাতুল। এ ছাড়া দুর্বার দলে সাব্বির রহমান সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়ের বদলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে বিকল্প আরেকটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে।