বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রিয়াঙ্কার ফেরানো চরিত্রে ঐশ্বরিয়া, সিনেমায় লোকসান কোটি টাকা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

‘উমরাও জান’ উপন্যাসের ওপর ভিত্তি করে বড় ও ছোট পর্দায় একাধিক সিনেমা ও ধারাবাহিক হয়েছে। পরিচালক জেপি দত্ত ২০০৬ সালে নতুন করে তৈরি করেন ‘উমরাও জান’। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

বক্স অফিসে মোট ১৫ কোটি টাকার ব্যবসা করেছিল সেই সিনেমা। এক কথায়, অসফল সিনেমার তালিকায় রাখা হয় জেপি দত্তর এই সিনেমাকে।

পরিচালক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমি প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ওর মধ্যে আমি ‘উমরাও জান’কে খুঁজে পেয়েছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা সময় দিতে পারেননি।

অন্যদিকে প্রিয়াঙ্কাও এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এই চরিত্রটা নিয়ে আমিও ভেবেছিলাম। জেপি দত্ত আমার থেকে এর জন্য ৯০ দিন সময় চেয়েছিলেন। কিন্তু সেটা আমি দিতে পারিনি। কাজটা হয়ে ওঠেনি। তার মানে, হওয়ার ছিল না।’

প্রিয়াঙ্কা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে পরিচালক ভেবেছিলেন এই চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন ঐশ্বরিয়া। কিন্তু দর্শকদের সমালোচনায় পড়েছিল এই সিনেমা। এমনকি পরিচালকের এতটাই আর্থিক ক্ষতি হয়েছিল যে পরবর্তী সিনেমা বানাতে ১২ বছর সময় লেগেছিল। ‘উমরাও জান’-এ ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন।