সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রশংসা নয় পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কর্মকর্তা মোঃ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গুলোরা হাইও থানার ওসি
দেওয়ান কৌশিক আহমেদ , আলাদিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার প্রিয়াঙ্কা, পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার।
এছাড়াও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. নাহিদ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা রোধে জনসচেতনতার বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত “নিরাপদ সড়ক চাই আন্দোলনের পেছনের প্রেরণা মরহুমা জাহানারা কাঞ্চনের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই দেশে নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন: ধামরাইয়ে ‘নিসচা’র ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬