শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এই কারচুপিতে জড়িত ছিলেন”

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

কারচুপি করে ‘জিতিয়ে দেওয়া হয়েছে’ স্বীকার করে কমিশনারের পদত্যাগ
পাকিস্তানের উচ্চপদস্থ এক আমলা ও নির্বাচন কর্মকর্তা স্বীকার করেছেন, গত ৮ ফেব্রুয়ারি হওয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপি হয়েছে। আর কারচুপির কথা স্বীকার করে তিনি আমলার পদ থেকে পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তার নাম লিয়াকত আলী চাট্টা।

তিনি রাওয়ালপিন্ডির সাবেক কমিশনার ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করে আসছে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এরমধ্যেই দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকে পদত্যাগ করেন লিয়াকত আলী চাট্টা। তিনি বলেন, “যেসব প্রার্থী হারছিলেন তাদের জিতিয়ে দেওয়া হয়েছে।” “এ সব অসঙ্গতির জন্য আমি দায় স্বীকার করছি এবং জানাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এই কারচুপিতে জড়িত ছিলেন।”