প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যে বডি ক্যামেরা (CCTV) ও মনিটরিং সিস্টেমের আওতায় আনা হবে, যাতে নির্বাচনী স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সোমবার এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ, সেক্রেটারি মনিরা শারমিন, এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে, মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া কন্ট্রোল রুম থেকে সব কেন্দ্র মনিটর করা হবে।
ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা চালাচ্ছে এবং নির্বাচনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।