প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন।
ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, সাক্ষাতকালে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা এবং জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছে। হাইকমিশনার ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।