বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিস, র‌্যাংক ব্যাজ পরালেন দুই কর্মকর্তাকে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ–এ অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি ঢাকা সেনানিবাস–এ অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে তার প্রথম অফিস। পরে তিনি নিজ চেম্বারে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী–কে ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম