প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন।
সোমবার (১১ মার্চ) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এছাড়া, প্রয়াত ইহসানুল করিমের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রয়াত ইহসানুল করিমের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি।