বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিবন্ধীদের জন্য চাকরিতে ও সংসদে বিশেষ কোটাসহ এক গুচ্ছ দাবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডিস্যাবিলিটি রাইটস ওয়াচটিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবন্ধী মানুষের অধিকার বাস্তবায়নের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করেছে।

মূল দাবি ও প্রত্যাশা:

  1. সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ২% কোটা নিশ্চিত করা।

  2. জাতীয় সংসদে কমপক্ষে ১% এবং স্থানীয় সরকারে সংরক্ষিত আসন প্রদান।

  3. জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ নিশ্চিত করা।

  4. জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা।

  5. শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানে প্রবেশগম্য পরিবেশ নিশ্চিত করা।

  6. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি এবং স্থানীয় প্রতিবন্ধী সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও অর্থায়ন।

  7. আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন ও জাতিসংঘে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া।

  8. এসডিজি সূচক ও জাতীয় জরিপে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করা।

  9. নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা (গাইড, যানবাহন, নিচতলায় বিশেষ বুথ) ব্যাপকভাবে প্রচার করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, যদিও বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন (২০১৩) এবং জাতীয় কর্মপরিকল্পনা (২০১৯) রয়েছে, বাস্তবায়ন সীমিত। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় প্রতিবন্ধী মানুষ এখনও বঞ্চনার শিকার।