শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতারণা ও দুর্নীতি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ওমর ফারুকসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

প্রতারণা ও দুর্নীতি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ওমর ফারুকসহ ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে রাজধানী ঢাকার গেন্ডারিয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ গতকাল ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০৪.৩০ হতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন বেগমগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া ও কদমতলী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিশেষ মামলা-০২/২০২১, ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং-২৯(১২)২০১৪, ধারা-দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ৫১১/ ১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২); প্রতারণা মামলা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। ওমর ফারুক মৃধা (৫৮), পিতা-আব্দুল মজিদ মৃধা, সাং-উত্তর মধ্যপাড়া, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

এছাড়া র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা নং-৪(৬)১৮, টিআর নং-৩১০/১৮, জিআর নং-১১০/১৮, প্রসেস নং-৪৩০/২০, তারিখ-১৯/০৩/২০২১ খ্রিঃ; ধারা-দন্ডবিধি আইন ১৮৬০ এর ৩৮০; চুরির মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২। রিপন সরদার (২৯), পিতা-মোঃ আনসার সরদার, সাং-পুকুরজানা, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

এছাড়াও যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, পটুয়াখালী এর সেসন মামলা নং-১৮৮/২০২৩, সিআর নং-১১০৮/২০২২, ধারা-এনআই অ্যাক্টের ১৩৮; চেক প্রতারণা মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২,০০,৩৪০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী ৩। নাসির খাঁন (৪৫), পিতা-আইউব আলী খান, সাং-দক্ষিণ চান্দুখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী‘কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকার গেন্ডারিয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।