বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ বাখরাবাদ গ্যাসের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার মিথ্যা আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে গ্রাহকদের পরামর্শ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

খরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বার্তায় বলেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্র থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো। যেকোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।