প্রকাশ্যে বড় ভাইকে হত্যার চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেপ্তারনোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হারুনুর রশিদ’কে ফেনী জেলার সদর থানা এলাকা যৌথ অভিযানে গ্রেপ্তার করেছেন র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়নগঞ্জ।
র্যাব জানায়, ভিকটিম আবু বকর ছিদ্দিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ২নং গোপালপুর ইউপির ২নং ওয়ার্ডের তুলাচারা এলাকার বাসিন্দা। ভিকটিম এবং তার আপন ছোট ভাই হারুনুর রশিদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং আনুমানিক সকাল ৯ ঘটিকায় জমিতে হাল চাষ দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভিকটিম ও বিবাদি ছোটভাই হারুনুর রশিদ কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদি তার লোকজন নিয়ে ভিকটিমের বসত ঘরের সামনের রাস্তার উপরে এসে হাতে ধারালো ছেনী দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আবু বকর ছিদ্দিক এর বাম ও ডান উভয় পায়ের হাটুর নিচে কোপ দিয়ে গুরুতর কাটা জখম করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পরে। তখন অন্যান্য এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে এলোপাথাড়ি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ভিক্টিমের সুরচিৎকারে ভিকটিমের স্ত্রী এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদি ও তার লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এবং ভিক্টিমকে ঘটনাস্থল হতে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিক্টিমের শারীরিক অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে বাদিনী তাতক্ষনিক ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং পরবর্তীতে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ইং তারিখ রাত অনুমান ১১.২৫ ঘটিকায় ভিক্টিম মৃত্যুবরণ করেন।
এঘটনায় নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয় এবং উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী সামছুন্নাহার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ ০২ জানুয়ারি ২০২৬ইং, ধারা-৩০২/৫০৬(২)/৩৪, পেনাল কোড-১৮৬০
এ’বিষয়ে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপরপ উল্লেখিত মামলার সূত্র ধরে আসামি গ্রেফতারের জন্য র্যাব-৭, চট্টগ্রাম নজরদারী শুরু করেন এবং একপর্যায়ে গত ১১ জানুয়ারি রাত সাড়ে ময়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান আসামি হারুনুর রশিদ নামের একজনকে ফেনী জেলার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় র্যাব -৭ চট্টগ্রামের সাথে যৌথ অভিযানে অংশগ্রহণ করেন র্যাব-১১ নারায়ণগঞ্জ।
গ্রেপ্তারকৃত আসামি মো. হারুনুর রশিদ (৫৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন তুলাচারা এলাকার মৃত সেলামত উল্যার পুত্র।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।