বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল মান্নান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

পেট্রোবাংলা–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. এরফানুল হক–কে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান নিয়োগকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।