ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিপুল পরিমাণ হাতবোমা, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়িতে অভিযান চালিয়ে তাদেরতে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত্যু আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার গ্রামের নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
বোমা বানানোর সময় হাতেনাতে ৩ যুবক আটক
বোমা বানানোর সময় হাতেনাতে ৩ যুবক আটক
পুলিশের দাবি / ১৩ নভেম্বরের কর্মসূচি সফলে ‘বোম ফারুককে’ টাকা দেন নিক্সন চৌধুরী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার বিভিন্ন প্রকারের অবৈধ ককটেল, বোতল বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ তিন যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন কালবেলাকে বলেন, নাশকতার জন্য এই তিন যুবক বোমা তৈরি করছিল। আমরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের বোমাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পুলিশের অভিযানে হাত বোমা, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ নভেম্বর, ২০২৫