শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এবছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব’

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এবছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি বিশাল অঙ্কের টাকা ফেরত আনার। এজন্য এখানে কতগুলো আইনের পদক্ষেপ আছে। আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমরা চেষ্টা যত তাড়াতাড়ি শুরু করতে পারি। এ জন্য আইনের কিছু অ্যাগ্রিমেন্ট করা বিদেশের সঙ্গে, এগুলো করব। আগামী মাসে আরও একটু ভালো জানতে পারবেন।

নতুন টাকা বাতিল করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোনো জবাব দেননি অর্থ উপদেষ্টা।