বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য এইচিসন ইন্টারন্যাশনাল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। এ উপলক্ষে শনিবার (২০ জুন) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঐতিহ্যবাহী এইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ২০ থেকে ২৮ জুন পর্যন্ত লাহোরে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক স্কুল ক্রিকেটের এই আসরে অংশ নিতে দেশের বিভিন্ন স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে বিসিবি।

টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কম্বাইন্ড স্কুল দল এবং পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল হাই স্কুল, দ্য সিটি স্কুল, বিকনহাউজ ও হাবিব পাবলিক স্কুল।

বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২২ জুন এইচিসন কলেজের বিপক্ষে। ২৩ জুন তারা মুখোমুখি হবে হাবিব পাবলিক স্কুলের এবং গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে সরকারি মুসলিম মডেল হাই স্কুলের বিপক্ষে। ২৬ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৮ জুন ফাইনালের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্ট।

বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের সদস্যরা:
নাইম হাসান সবুজ, কবিদ আল সিয়াম, আদ্রিত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাঈদ মোহাম্মদ রাফিন, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সাব্বির আলম, স্বপ্ন দাস ও আশরাফুল ইসলাম।