বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাইয়ের সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-

১। মো. ফারুক (৩৫), পিতা: মো. মাহতাব, গ্রাম: রামভদ্রপুর

২। মো. আবদুল খালেক (৬০), পিতা: মৃত

তাহের হোসেন, গ্রাম: মোরের হাট

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কয়া ক্যাম্পে

দায়িত্বরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আটককৃত ফারুক ও খালেককে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে