শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পলাতক আসামী রাকিব এবং রাজিব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মার্চ, ২০২৪

হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাকিব এবং রাজিব’কে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১১:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার কাজিরহাট থানার মামলা নং-০৮, তারিখ-৩১/০৩/২০২৩ খ্রিঃ, জিআর নং-২৭/২০২৩ (কাজিরহাট); ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ রাকিব মৃধা (২৮) ও ২। মোঃ রাজিব মৃধা (২২), উভয়ের পিতা-মোঃ আব্দুল জলিল মৃধা, সাং-আসলী,থানা-কাজিরহাট, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।