শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরিত্যক্ত ঘরে কিশোরীর গলাকাটা মরদেহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

কুমিল্লার মুরাদনগরে রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন ওরফে এরশাদের মেয়ে।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, ‘আমার মেয়ে আমাদের সঙ্গে থাকত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তার কক্ষে সে শুয়ে ছিল। শুক্রবার সকালে তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে পাশের একটি পরিত্যক্ত ঘরে বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।