বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরিচালকের গালি খেয়ে সেটে কেঁদেছিলেন নীনা গুপ্তা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ক্যারিয়ারের শুরুতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। তার অভিযোগ, কোনো ভুল না থাকা সত্ত্বেও শুটিং সেটে এক পরিচালকের হাতে চরম অপদস্থ হতে হয়েছিল তাকে। এমনকি সেই ঘটনার পর সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘বাধাই হো’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ের সময় সবার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরিচালক। অথচ সেখানে তার চরিত্রটি ছিল খুবই ছোট এবং তার কোনো ত্রুটি ছিল না।

নীনা বলেন, পরিচালক সম্ভবত অন্য কোনো কারণে রাগান্বিত ছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি আমার ওপর করেন। সে সময় সেটে অনেক মানুষ ছিল, আমি সেখানে দাঁড়িয়ে কাঁদছিলাম।

‘অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি’
কারাগারে রাজপাল যাদব
তিনি আরও যোগ করেন, ক্যারিয়ার টিকিয়ে রাখা ও টাকার কারণে তৎকালীন সময়ে শিল্পীরা অনেক কিছুই মুখ বুজে সহ্য করতেন।

তবে সেই পরিচালকের নাম সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী।

সাক্ষাৎকারে অভিনেত্রী তার কাজ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন। জানান, শুধু জীবিকার তাগিদে এমন কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছে যা নিয়ে পরে তাকে অনুতপ্ত হতে হয়েছে।