বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন রোববার (২৯ মার্চ) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ জাতিসংঘে চলমান সহযোগিতা এবং রাশিয়া-বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিকেও মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বৈঠকের পরে বলেন, “রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত সমাধানের পক্ষে রয়েছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিদ্যমান মতপার্থক্যের সমাধানে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”