বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পতেঙ্গা এলাকায় সাড়ে পাঁচ কোটি টাকার ইয়াবা’সহ আটক ৫

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

চট্টগ্রাম মহনাগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭চট্টগ্রাম।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বাল্কহেড থেকে ওইসব ইয়াবা ও কারবারিদের আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন পর্যায়ক্রমে,
১। মো.ইমরান (২১), পিতা-আলী জোহার, সাং-পূর্ব বাকলিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মো.আনিস(২৯), পিতা-মোঃ আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়া, সাং-পূর্ব গহিরা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৩। মো. মনির হোসেন(৪৫), পিতা-মৃত কানু মিয়া, সাং-ভাঙ্গারা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৪। মো. আলী(৪৭), পিতা- মৃত আব্দুর রহমান, সাং-করুশকুল, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৫। মো. রুবেল(২৭) পিতা- মাহে আলম, সাং-চর কলাকুপা থানা-রামগতি, জেলা- লক্ষীপুরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেন বলেও জানিয়েছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম.মোজাফফর হোসেন।