বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পঞ্চাশেও যে মন্ত্রে তারুণ্য ধরে রেখেছেন মালাইকা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, এর মাধ্যমেই তারুণ্য ধরে রাখেন বলিউড অভিনেত্রীরা। তেমনই একজন মালাইকা আরোরা। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায়ই নিজের ফিটনেস মন্ত্র শেয়ার করেন তিনি। সেখানে যেখা যায়, বিভিন্ন রকম যোগব্যায়াম করেন মালাইকা। নিয়মিত যোগাসন যে তার ফিটনেসের রহস্য, সে কথাও একাধিকবার জানিয়েছেন মালাইকা।

ইনস্টাগ্রামের একাধিক রিলসে বিভিন্ন যোগাসনের ভিডিও পোস্ট করেছেন তিনি। এর মধ্যে ওয়াল যোগা পোজও রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্ল্যাঙ্ক এক্সারসাইজও করেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিয়োয় মার্জারাসন, সলভাসন করতে দেখা গেছে মালাইকাকে। হেড স্ট্যান্ড, লো প্ল্যাঙ্ক, স্ট্রেট প্ল্যাঙ্ক, হিপ ব্রিজ, ব্রিজ ক্রাঞ্চও করেন তিনি।

 

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, আমার দিন শুরু হয় শরীরচর্চা দিয়ে। শরীরকে ফিট রাখতে আমি বিভিন্ন ধরনের ব্যায়াম করি। কিছু যোগাসন আমি রোজ করি।

ডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।