বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নড়াইলে স্মার্ট বাংলাদেশে উত্তরণে করনীয় শীর্ষক মতবিনিময়সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

 জেলায় আজ ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ; আমাদের চ্যালেঞ্জ ও করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইল শহর প্রাথমিক বিদ্যালয় চত্বরে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নবকৃষ্ণ টিকাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।