বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নৌ মন্ত্রণালয়ে রদবদল: নূরুন্নাহার পরিকল্পনা কমিশনে, সচিব হচ্ছেন জাকারিয়া

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী-কে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকারিয়া-কে নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

জানা যায়, গত বছরের ২ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হন নূরুন্নাহার চৌধুরী। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা।

অন্যদিকে জাকারিয়া সম্প্রতি সচিব পদে পদোন্নতি পান। গত ২৫ মার্চ তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) থাকা অবস্থায় সচিব পদে উন্নীত হয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন পান। পরবর্তীতে তাকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

সাম্প্রতিক এই রদবদল প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই দপ্তরে নতুন নেতৃত্ব নিয়ে এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।