শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নেপালের বিপক্ষে প্রথম জয়, গ্রুপপর্বে হারার প্রতিশোধ এবং প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ

বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের ফুটবলাররা

সাউথ এশিয়ান গেমস ফুটবলে প্রথম স্বর্ণ, মেয়েদের সাফের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি

বিরতির বাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল মিরাজুলেরই নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে

৫৫ মিনিটে বাঁ দিক থেকে আসাদুলের ক্রসে আসাদ মোল্লার হেড গোলরক্ষকের সামনে ড্রপ খেয়ে বলে যায় ফাঁকায় দাঁড়ানো মিরাজুলের সামনে। এবারও তিনি ভুল করেননি হেডে বল পাঠিয়ে দেন নেপালের জালে

৭১ মিনিটে আরও এক গোল বাংলাদেশের। এই গোলেও মিরাজুলের অবদান তার বাড়ানো বলে রাব্বি হোসেন রাহুল গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে

৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় স্বাগতিক নেপাল  তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক হালি পূরণ করে বাংলাদেশ। বাঁ দিক থেকে রাব্বি হোসেন রাহুলের ক্রসে পিয়াশ আহমেদ নোভা গোল করে ব্যবধান ৪-১ করেন। বিজয় উল্লাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা

মোহাম্মদ আসিফ, আশরাফুল হক আসিফ শাকিল আহাদ তপু আসাদুল ইসলাম সাকিব রাব্বি হোসেন রাহুল পিয়াশ আহমেদ নোভা মিরাজুল ইসলামআসাদুল মোল্লা রাজিব হোসে ইফতিয়ার হোসেন ও রুস্তম আসলাম দুখুমিয়া