বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নেছারাবাদে বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ২২তম ব্রীজ সংস্কার সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে সম্পন্ন হয়েছে ২২তম ব্রীজের সংস্কার কাজ।
এ এলাকার প্রবীণ ভাইদের উদ্যোগে ও সহযোগিতায়, তাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় দীর্ঘদিনের ভাঙা ব্রীজ গুলো নতুনভাবে সংস্কার করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, প্রবীণ ভাইদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলে এখন তাদের চলাচল অনেক সহজ হয়েছে। তারা বলেন,“আমাদের চলাচলের সুবিধার জন্য যারা পরিশ্রম করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাদের মঙ্গল কামনা করি।”

এলাকাবাসীরা জানান, গত তিন দশকে প্রবীণদের সহযোগিতায় নিজেদের উদ্যোগে এ রকম কোনো উন্নয়নমূলক কাজ এলাকায় হয়নি।

এলাকাবাসীর ঐক্য, শ্রম ও ভালোবাসার এই উদ্যোগে পুরো এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।