বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত
নীলফামারিতে ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেলাল হোসেন সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে হেলাল হোসেন মোটরসাইকেলে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময়ে তিনি কাছারিবাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।