বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিষিদ্ধ ছাত্রলীগকে সহযোগিতার প্রমাণ পেলে ব্যবস্থা : ইবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতা করার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জনসমাগম বা উপস্থিতিতে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে কেউ প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।