বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচন হবে, কোনো সন্দেহের কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচন এক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, “নির্বাচন কখনো পুরোপুরি পারফেক্ট হয় না। জীবনে কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত হয় না। তবে মূল বিষয় হলো, নির্বাচন জনমতের সঠিক প্রতিফলন করছে কি না।” তিনি উল্লেখ করেন, এর আগে যেসব নির্বাচনের আয়োজন হয়েছে, সেগুলোতে মোটামুটি জনমতের প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ভারতে কাজ করেছি। বৃহত্তম গণতন্ত্র বলে যেই দেশ, সেখানে পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা স্বাভাবিকভাবে থাকে।”

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাঁরা কখনো কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি। কেউ বলেননি যে এটা করা উচিৎ বা উচিৎ নয়। পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগ অংশ নিচ্ছে না।”

তৌহিদ হোসেনের মন্তব্যে স্পষ্ট হলো, সরকারের বিশ্বাস, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রক্রিয়াটি নিরাপদ ও স্বচ্ছ হবে।