নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইসি ভবনের সামনের সড়কে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা যায়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে কর্মসূচিস্থলে অবস্থান করতে দেখা গেছে। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচির পক্ষে অবস্থান জানান।
ছাত্রদল সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা নির্বাচন কমিশনের সামনে জড়ো হচ্ছেন। কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।